মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৩৪
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানা ও মুহাকালা নিষেধ করেছেন। মুযাবানা হল, গাছের খেজুর (ঘরের) খুরমার বিনিময়ে ক্রয়-বিক্রয় করা। আর মুহাকালা হল, ক্ষেতের শস্য অনুমান করে (ঘরে বিদ্যমান) গমের (শস্যের) বিনিময়ে বিক্রি করা এবং প্রস্তুত করা গমের পরিবর্তে জমি বর্গা দেওয়া। ইবনু শিহাব (রহঃ) সালিম ইবনু আবদুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফল খাওয়ার উপযোগী হওয়ার আগে ক্রয় করো না। আর খুরমার বদলে তাজা খেজুর খরিদ করো না। সালিম (রহঃ) ... আবদুল্লাহ ইবনু সাবিত (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, অতঃপর ’আরায়া’ শ্রেনীর ক্রয়-বিক্রয়ের মধ্যে তাজা অথবা শুকনা খেজুরের ক্রয়-বিক্রয়ে অনুমতি দান করেছেন। এ ছাড়া অন্য কোন ফলের ব্যাপারে তিনি অনুমতি দেননি।