মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৪৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এটাই সুদ, এটাই মুযাবানা। অবশ্য তিনি আরায়াকৃত বিক্রয়ের অনুমতি দিয়েছেন। অর্থাৎ একটি, দু’টি (বা অধিক) খেজুর গাছ (আরায়া রূপে দান করার পরে) বাড়ীর মালিক এর পরিমাণ অনুমান করে শুকনা খেজুরের বিনিময়ে রেখে দিবে এবং তাজা খেজুর খাবে।