মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৭৭
শায়বান ইবনু ফাররুখ (রহঃ) ... হাম্মাম (রহঃ) থেকে বর্ণনা করেন যে, সুলায়মান ইবনু মূসা (রহঃ) আতা-কে জিজ্ঞাসা করলেন আপনার নিকট জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কি এ কথা (হাদিস) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে সে যেন তা চাষবাদ করে অথবা তার অপর ভাইকে চাষ করার জন্য প্রদান করে তা বর্গা দিবে না। তিনি বললেন- হাঁ।