মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৮০
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জমি বর্গায় নিতাম এবং প্রাপ্য হিসেবে শস্য মাড়াই করার পর ছড়ায় যা কিছু অবশিষ্ট থাকত তা এবং এ ধরনের নগণ্য কিছু ভাগ পেতাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার জমি আছে সে তা নিজে চাষাবাদ করবে অথবা তার অপর ভাইকে দিয়ে আবাদ করাবে অন্যথায় তা (চাষবিহীন) রেখে দিবে।