মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৯৪
ইবনু উমর (রাঃ) তাঁর জমি ইজারা (বর্গা) দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং আবূ বকর, উমর, উসমান ও মুআবিয়া (রাঃ) এর খিলাফত কালের প্রথম যুগ পর্যন্ত। এরপর মুআবিয়া (রাঃ) এর খিলাফতের শেষ দিকে তাঁর কাছে এ সংবাদ গেল যে, রাফি ইবনু খাদীজ (রাঃ) এ সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষেধসূচক হাদীস বর্ণনা করছেন। ইবনু উমর (রাঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। আমিও তার সাথে ছিলাম। এরপর তিনি তার নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপরে ইবনু উমর (রাঃ) তা ত্যাগ করেন। এরপর হতে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হত, তিনি বলতেন- ইবনু খাদীজ (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন।