মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭৯৮
ইবনু উমর (রাঃ) জমি বর্গা দিতেন। নাফি’ বলেন এরপর রাফি’ বর্ণিত একটি হাদীস তাকে জানানো হলো। রাবী বলেন, তিনি আমাকে সাথে নিয়ে তার নিকট গেলেন। তিনি তার জনৈক চাচার সুত্রে হাদীস বর্ণনা করলেন। তাতে উল্লেখ আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, এরপর থেকে ইবনু উমর (রাঃ) এ কাজ ত্যাগ করেন এবং আর কখনও তা বর্গা দেন নি।