মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮০৫
যুহায়র ইবনু রাফি (রাঃ) যিনি তাঁর চাচা হন। রাফি’ বলেন, যুহায়র আমার নিকট এসে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য ছিল লাভজনক ছিল। আমি বললাম, তা কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই তো সঠিক। তিনি বললেন, আমার নিকট তিনি জিজ্ঞাসা করেছেন, কিভাবে তোমরা তোমাদের ক্ষেত খামার কিরূপে কি করা? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা নালার পাশের জমির ফসলের শর্তে কিংবা খুরমা বা যবের কয়েক ওয়াসক প্রদানের শর্তে জমি বর্গা দিয়ে থাকি। তিনি বললেন, আর এরূপ করো না। তোমরা নিজেরা চাষ কর অথবা অপরকে দিয়ে চাষ করাও, তা না হলে ফেলে রাখ।