Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮০৭

প্রায় ১ মিনিট · ৫৯ শব্দ

তিনি রাফি ইবনু খাদীজ (রাঃ) এর নিকট জমি বর্গা দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, তখন আমি বললামঃ স্বর্ণ ও রৌপ্যের বিনিময়েও (কি নিষেধ)? তিনি বললেন, স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে হলে কোন দোষ নাই।

ছবি বানান