মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮০৯
তিনি বলেন, আমরা আনসারদের মধ্যে সবচেয়ে অধিক পরিমাণ জমির মালিক ছিলাম। এই শর্তে আমরা জমির ইজারা (বর্গা) দিতাম যে, এই অংশ (এর ফসল) আমাদের আর ঐ অংশ তাদের। এরপর অনেক সময় এই অংশে ফসল উৎপন্ন হত আর ঐ অংশে কিছুই হত না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেন। আর রৌপ্যের বিনিময়ে (ইজারা দিতে) তিনি আমাদেরকে নিষেধ করেন নি।