মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮১৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি উৎপন্ন ফল বা শস্যের অর্ধেকের শর্তে প্রদান করেরছিলেন। তিনি আপন বিবিদেরকে প্রতি বছর প্রতি একশ ওয়াসক প্রদান করতেন। আশি ওয়াসক খুরমা আর বিশ ওয়াসক যব। উমর (রাঃ) যখন খলীফা হন তখন খায়বারের জমি তিনি বণ্টন করে দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনীদেরকে ইখতিয়ার দেন যে, তাঁরা ভূমি ও পানি(র হিস্যা) বন্দোবস্ত রূপে দিবেন। (অর্থাৎ নিজেদের দায়িত্বে চাষাবাদের ব্যবস্থা করবেন) অথবা উমর (রাঃ) বার্ষিক হারে তাদের ওয়াসক প্রদানের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁরা এ ব্যাপারে ভিন্নভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন। তাদের মধ্যে কেউ ভূমি ও পানি নিলেন আর কেউ বার্ষিক হারে ওয়াসক গ্রহণ করলেন। আয়িশা ও হাফসা (রাঃ) ভূমি ও পানি নিয়েছিলেন।