Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮২১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, খায়বার বিজয়ের পর ইয়াহুদীরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের শ্রম বিনিয়োগের বিনিময়ে তাদেরকে তথায় থাকতে দেওয়ার জন্যআবেদন জানায় এই শর্তে যে, উৎপন্ন ফসল ও ফলের অর্ধেক তারা পাবে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উপরোক্ত শর্তে যতদিন আমরা চাই ততদিনের জন্য থাকার অনুমতি দিলাম। এরপরে আবদুল্লাহ থেকে ইবনু নুমায়র ও ইবনু মুসহিরের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তাতে এতটুকু অতিরিক্ত আছে যে, খায়বারের প্রাপ্ত ফল প্রাপ্য অংশ অনুসারে অর্ধেক খায়বারের উৎপন্ন ফল কয়েক ভাগে ভাগ করা হত। আর তা থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পঞ্চমাংশ গ্রহণ করতেন।

ছবি বানান