মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮২৩
উমর ইবনুল খাত্তাব (রাঃ) ইয়াহুদী ও নাসারাদেরকে হিজাজের মাটি থেকে নির্বাসিত করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার জয় করেন তখন তিনি তাদের তথা হতে বহিস্কার করতে চেয়েছিলেন। খায়বার যখন বিজয় হল তখন তা আল্লাহ, তাঁর রাসুল ও মুসলিমদের সস্পত্তিতে পরিণত হয়। তাই তিনি সেখান থেকে ইয়াহুদীদের বিতাড়িত করার ইচ্ছা করেন। পরে ইয়াহুদীরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তথায় তাদের থাকতে দেয়ার জন্য প্রার্থনা করে এই শর্তের উপর যে, তারা শ্রম বিনিয়োগ করবে এবং উৎপাদিত ফলের অর্ধেক পাবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যতদিন আমাদের ইচ্ছা এই শর্তে থাকার অনুমতি দিলাম। এরপর তারা তথায় রয়ে গেল। পরে উমর (রাঃ) তাদেরকে তায়মা ও আরীহায় নির্বাসিত করেন।