মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮২৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উম্মু মুবাশশির নাম্নী জনৈকা আনসারী মহিলার খেজুর বাগানে গমন করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কি কোন মুসলিম লাগিয়েছেন; না কোন কাফির? সে বলল মুসলিম। তিনি বললেন, যে কোন মুসলিম গাছ লাগায় বা ক্ষেত করে, আর তা থেকে মানুষ কিংবা জীব জন্তু অথবা অন্য কিছুতে খায় তবে তা তার পক্ষে দান স্বরূপ।