Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮২৮

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়র, ইসহাক ইবনু ইবরাহীম ও আমরুন নাকিদ (রহঃ) হাফস ইবনু গিমাস (রহঃ) থেকে, আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) একত্রে আবূ মুআবিয়া (রাঃ) থেকে, আমরুন নাকিদ (রহঃ) আম্মার ইবনু মুহাম্মাদ (রহঃ) থেকে এবং আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ইবনু ফুযায়ল (রহঃ) থেকে এবং এরা প্রত্যেকেই আ’মাশ এর সূত্রে জাবির (রাঃ) থেকে বর্ণনা করেন। তবে আম্মার (রহঃ) থেকে আমরের বর্ণনায় ও মু’আবিয়ার থেকে আবূ বকরের বর্ণনায় উম্মু মুবাশশির (রাঃ) এর নাম অতিরিক্ত এসেছে। আর ইবনু ফুযায়লের বর্ণনায় যায়িদ ইবনু হারিসার স্ত্রীর থেকে বলা হয়েছে। আর মুআবিয়ার থেকে ইসহাকের যে বর্ণনা তাতে তিনি কখনও উম্মু মুবাশশির (রাঃ) সুত্রে নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...থেকে আবার কখোনও তার নাম ছাড়াই বর্ণনা করেন। আর এরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঐ রূপ হাদীস বর্ণনা করেছেন, যেরূপ বর্ণনা করেছেন আতা (রহঃ) আবূ যুবায়র ও আমর ইবনু দীনার (রহঃ)।

ছবি বানান