মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৩৩
খেজুরের রং পরিবর্তন হওয়ার পুর্বে তা বিক্রি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, রং পরিবর্তন হওয়া (زهو) বলতে কি বুঝায়? তিনি বললেন, লাল রং বা হলদে রং ধারণ করা। বল তো দেখি, আল্লাহ যদি ফল নষ্ট করে দেন তবে কি সুত্রে তোমার ভাইয়ের মাল তুমি হালাল মনে করবে?