মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৪৯
তিনি বলেন, একদা হুযায়ফা (রাঃ) ও আবূ মাসঊদ (রাঃ) একত্রে মিলিত হল। হুযায়ফা (রাঃ) বললেন, এক ব্যক্তি তার পালনকর্তার সাথে মিলিত হয়। আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কি সৎকাজ করেছ? সে বলল, আমি তেমন কোন সৎকাজ করিনি; তবে আমি একজন ধনী লোক ছিলাম। আমি মানুষের সাথে লেন দেন করতাম। আমি সচ্ছলদের আপত্তি গ্রহন করতাম। আর গরীবদেরকে মাফ করে দিতাম। এরপর আল্লাহ নির্দেশ দিলেনঃ আমার বান্দাকে মাফ করে দাও। আবূ মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এরূপই বলতে শুনেছি।