মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৫১
তিনি বলেনঃ আল্লাহর সমীপে তার এমন এক বান্দাকে উপস্থিত করা হল, যাকে তিনি প্রচুর সম্পদ দান করেছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, দুনিয়ায় তুমি কি আমল করেছ? রাবী বলেন, আল্লাহর নিকট তারা কোন কথা গোপন রাখতে পারে না। সে বলল, হে আমার রব! আপনি আপনার সস্পদ আমাকে দান করেছিলেন। আমি মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম। সুতরাং সচ্ছল ব্যক্তির সহিত আমি সহনশীলতা প্রদর্শন করতাম আর গরীবকে সময় দিতাম। আল্লাহ তা’আলা বললেনঃ এ ব্যাপারে তোমার চেয়ে আমি অধিকযোগ্য। তোমরা আমার বান্দাকে মাফ করে দাও। উকবা ইবনু আমির জুহানী ও আবূ মাসঊদ আনসারী (রাঃ) বলেন, এরূপই আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে শুনেছি।