মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩৮৬
তিনি একদিন কা’ব আল আহবারকে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দু’আ আছে। আমি আমার দু’আটি কিয়ামত দিবসে আমার উম্মাতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। কা’ব (রাঃ) আবূ হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এ হাদীস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন? আবূ হুরায়রা (রাঃ) বললেনঃ হ্যাঁ।