মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৮২
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতার সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি শিকারী কুকুর অথবা গৃহপালিত পশু পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, তার আমল থেকে প্রতিদিন দু’কিরাত করে কমতে থাকবে। সালিম (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ) বলতেন- 'কিংবা ক্ষেত পাহারার কুকুর'। আর তিনি ছিলেন ক্ষেতের মালিক।