মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৮৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবজন্তু পাহারার অথবা শিকারী অথবা ক্ষেত পাহারার কুকুর ভিন্ন অন্য কুকুর রাখবে, তার সাওয়াব থেকে প্রতিদিন এক কিরাত করে কমে যাবে। যুহরী (রহঃ) বলেন, ইবনু উমরের নিকট আবূ হুরায়রার কথাটি উল্লেখ করা হলে তিনি বললেন, আল্লাহ আবূ হুরায়রার প্রতি রহমত করুন! তিনি ছিলেন একজন কৃষক।