Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৯৩

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাঃ) এর নিকট শিংগাবৃত্তির উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা (নিজ শরীরে) লাগিয়েছেন। আবূ তায়বা (রাঃ) তাকে শিংগা দিয়েছে। তিনি তাকে দু’সা খাদ্য বস্তু দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সাথে আলোচনা করলে তারা তার উপর ধার্যকৃত 'খারাজ' (দৈনিক প্রদেয় উপার্জন) কমিয়ে দেয়। তিনি আরো বলেনঃ তোমরা যে সব পদ্ধতিতে চিকিৎসা করাও শিংগা তার চেয়ে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) ইহা তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক।

ছবি বানান