মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৮৯৫
তিনি বলেন, আমি আনাস (রাঃ)কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন শিংগা বৃত্তিজীবী বালককে ডেকে পাঠান। সে তাঁর শরীরে শিংগা লাগায়। অতঃপর তিনি তাকে এক সা’ অথবা এক মুদ বা বা দু’মুদ পরিমাণ পরিশোধ করতে আদেশ করেন এবং তার সম্পর্কে আলোচনা করেন। এতে তার উপর থেকে দৈনিক প্রেদেয় রূপে ধার্যকৃত পরিমাণ হ্রাস করে দেওয়া হয়।