মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯০৩
তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা বিজয়ের বছরে মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন, আল্লাহ ও তাঁর রাসুলমদ, মৃতজন্তু, শুকর ও মূর্তি বিক্রয় করা হারাম ঘোষণা করেছেন। তখন জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল! মৃতজন্তুর চর্বি সম্পর্কে নির্দেশ কি? কেননা ইহা দ্বারা নৌকায় প্রলেপ লাগান হয়, চামড়ায় মালিশ করা হয় এবং মানুষ ইহা দ্বারা আলো (প্রদীপ) জ্বালায়। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তা হারাম। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়াহূদী জাতিকে তখনই ধ্বংস করেছেন, যখন আল্লাহ তাদের মৃতের চর্বি হারাম করেন আর তারা তা গলিয়ে বিক্রি করেছে এবং তার মূল্য ভক্ষণ করেছেন।