Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯১০

প্রায় ২ মিনিট · ১৮৭ শব্দ

লায়স গোত্রের জনৈক ব্যক্তি ইবনু উমর (রাঃ) কে বলল যে,আবূ সাঈদ খুদরী (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেনঃ কুতায়বার বর্ণনা অনুযায়ী এরপর আবদুল্লাহ ইবন উমর (রাঃ) নাফি’ কে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর ইবনু রুমহর বর্ণনা মতে নাফি (রহঃ) বলেন, এরপর আবদুল্লাহ (রাঃ) চলে গেলেন, আমিও লায়সী গোত্রের লোকটি তার সাথে ছিলাম। তিনি [আবদুল্লাহ (রাঃ)]আবূ সাঈদ খুদরী (রাঃ) এর কাছে পৌঁছে বললেন, এ (লায়স) আমাকে জানিয়েছে যে, আপনি এ হাদিস অবহিত করছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার বিনিময়ে রূপা সমতার পরিমাণ ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন, তদ্রূপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমতা ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন। তখন আবূ সাঈদ (রাঃ) তার আঙ্গুলি দ্বারা তাঁর দুই চোখ ও দুই কানের দিকে ইঙ্গিত করে বললেন, আমার দুই চোখ দেখেছে ও দুই কান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে একথা বলতেশুনেছে যে, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না- সমান সমান পরিমাণ ব্যতীত। আর তোমরা উহার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশী করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।

ছবি বানান