Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৩৯

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু খেজুর আনা হয়। তিনি বললেন, আমাদের খেজুরে এ খেজুর কীরূপে এল? এ খেজুর তো খুবই উত্তম। লোকটি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমাদের দু’ সা খেজুর এর এক সা’র বিনিময়ে বিক্রি করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ তো সুদ। এ ফেরৎ দাও, তারপর আমাদের খেজুর বিক্রি কর এবং এই জাতীয় খেজুর আমাদের জন্য খরিদ কর।

ছবি বানান