মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৪৬
আবূ সাঈদ খুদরী (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) এর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করেন, ’সারফ’ সম্পর্কে আপনার যে মত, তার কিছু কি আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, না কি আল্লাহর কুরআনে কিছু পেয়েছেন? ইবনু আব্বাস (রাঃ) বললেন, কোনটই আমি বলছি না। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তথা হাদিস) সম্পর্কে তো আপনারা অধিক অবগত এবং আল্লাহর কিতাবেও তা আমি জানি না। বরং উসামা ইবনু যায়িদ (রাঃ) আমর নিকট বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুদ বাকীতেই হয়।