Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৫৮

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, যখন আমার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন আমার উট ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি বলেন, তিনি উটটিকে খোঁচা দিলেন। এতে সে দৌড়াতে আরম্ভ করল। পরে আমি তার কথা শোনার জন্য তার লাগাম টেনে রাখছিলাম, কিন্তু তা আমি পেরে উঠছিলাম না। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সহিত মিলিত হন এবং বলেন, আমার নিকট একে বিক্রি কর। সেটি পাঁচ উকিয়ার বিনিময়ে আমি বিক্রি করি। জাবির (রাঃ) বলেন, আমি এই শর্ত করলাম যে, মদিনা পর্যন্ত আমি এতে আরোহণ করব। তিনি বলেন, মদিনা পর্যন্ত তুমি আরোহণ করতে পারবে। জাবির (রাঃ) বলেন, যখন আমি মদিনায় পৌঁছলাম তখন উটসহ আমি তাঁর নিকট গেলাম। তিনি আমাকে আরো এক উকিয়া অতিরিক্ত দেন এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিও আমাকে দান করে দেন।

ছবি বানান