মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৬০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে একটি উট দু উকিয়া ও এক দিরহাম বা দুই দিরহামের বিনিময়ে খরিদ করেন। যখন তিনি সিরার নামক স্থানে পৌঁছেন, তখন একটি গাভী যবেহ করার জন্য আমাকে নির্দেশ দেন। আমি যবেহ করলাম। তারা সকলেই তা খেলেন। যখন তিনি মদিনায় পৌঁছেন তখন আমাকে মসজিদে আসার ও দুরাক’আত সালাত আদায়ের হুকুম করেন। তিনি আমাকে উটের মুল্য ওযন করে দেন এবং কিছু বেশী দেন।