Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৬৩

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তার নিকট সাদাকার উট আসে। তিনি আবু রাফি’ কে সে ব্যক্তির উট পরিশোধ করার আদেশ দান করেন। আবূ রাফি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে জানালেন যে, সাদাকার উটের মধ্যে আমি সেরূপ উট পাই না, তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওটাই তাকে দাও। মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে তাদের মধ্যে ধার পরিশোধে উত্তম।

ছবি বানান