মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৬৫
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এক ব্যক্তির ঝণ ছিল। সে তার সাথে রুঢ় ব্যবহার করে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তাকে (শাসন করতে) উদ্যত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পাওনাদারে কিছু বলার অধিকার আছে। তারপর তিনি সাহাবীদেরকে বললেনঃ তোমরা তার জন্য একটি উট খরিদ কর এবং তাকে দিয়ে দাও। তারা বললেন- আমরা এমন উট পাচ্ছি যা তার উটের চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ওটা খরিদ কর ও তাকে দিয়ে দাও। কারণ তোমাদের মধ্য থেকে বা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে দেনা পরিশোধ করার ব্যাপারে তোমাদের ব্যপারে উত্তম।