Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৮৯

প্রায় ২ মিনিট · ১৫৭ শব্দ

আরওয়া বিনত উয়ায়স সাঈদ ইবনু যায়িদ (রাঃ) এর উপর দাবী করেন যে, তিনি তার জমির কিছু অংশ জবর দখল করেছেন। সে মারওয়ান ইবনু হাকামের নিকট এর বিচার দাবী করে। সাঈদ বললেনঃ আমি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে ঐ কথা শোনার পরে তার জমির কিছু অংশের জবর দখলকারী হতে পারি? তিনি বললেন, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কথা শুনেছেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এক বিঘত পরিমাপ জমি জোর পূর্বক দখল করবে তাকে সাত স্তর পর্যন্ত জমির বেড়ি পরিয়ে দেওয়া হবে। মারওয়ান বললেন, অতঃপর আপনার নিকট আর সাক্ষীর কথা জিজ্ঞাসা করব না। এরপর সাঈদ বললেন, হে আল্লাহ! আরওয়া যদি মিথ্যাবাদিনী হয় তবে তার দুই চক্ষু অন্ধ করে দিন এবং তার জমিতে তাকে মৃত্যু দান করুন। রাবী বলেন, এরপর সে অন্ধ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। পরে তার জমিতে চলার সময় আকস্মাৎ এক গর্তে পড়ে মারা যায়।

ছবি বানান