মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৯৯২
আবূ সালামা (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন। তার ও তার গোত্রের মধ্যে একটি জমি নিয়ে বিবাদ ছিল। তিনি আয়িশা (রাঃ) এর নিকট গমন করেন এবং তাকে সে বিষয়ে জানান। আয়িশা (রাঃ) বলেন, হে আবূ সালামা! জমি থেকে বেঁচে থাক। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে নিবে তাকে সাত স্তর জমির বেড়ি পরানো হবে।