মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০০০
তিনি বলেনঃ, আমি একবার পিড়িত হই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ) পায়ে হেঁটে আমাকে দেখতে আসেন। আমি অজ্ঞান হয়ে পড়ি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযূ করেন এবং উযুর অবশিষ্ট পানি আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেয়ে বললাম, হে আল্লাহর রাসুল! আমি আমার সম্পদ কিরূপে বন্টন করবো? তিনি আমাকে কোন উত্তর দেন নি। অবশেষে মীরাস সংক্রান্ত আয়াত নাযিল হল- (অর্থঃ লোকে আপনার নিকট ব্যবস্থা জানতে চায়, বলুন, পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সমন্ধে তোমাদেরকে আল্লাহ জানাচ্ছেন...)