Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০০২

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেনঃ, আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসেন। আমি রোগাক্রান্ত ছিলাম। তার সঙ্গে ছিলেন আবূ বকর (রাঃ)। তাঁরা উভয়েই পায়ে হেঁটে আসেন। তিনি আমাকে বেহুশ অবস্থায় দেখতে পান। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করেন এবং তাঁর উযুর অবশিষ্ট পানির কিছু আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেলাম। আমি বললামঃ হে আল্লাহর রাসুল! আমি আমার সম্পদ কিভাবে বন্টন করবো? আমাকে তিনি কিছুই উত্তর দিলেন না। পরে মীরাসের আয়াত নাযিল হয।

ছবি বানান