মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০১২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যদি এমন লাশ আসতো যার উপর ঋণ থাকতো, তবে তিনি জিজ্ঞাসা করতেন, সে কি তার ঋণ পরিশোধের জন্য ঐ পরিমাণ সম্পদ রেখে গেছে (যা দ্বারা ঋণ পূরা হতে পারে)? যদি জানান হতো যে, সে ঋণ পুরো করার পরিমাণ সম্পদ রেখে গেছে, তবে তিনি তার জানাযা পড়াতেন। অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাযা পড়ো। যখন আল্লাহ তাকে বিজয়সমূহ দান করেন (এবং সম্পদের প্রাচুর্যের পথ খুলে দেন), তখন তিনি বলেন যে, আমি মুমিনদের জন্য তাদের নিজেদের অপেক্ষাও বেশি নিকটবর্তী। সুতরাং যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, তার সে ঋণ পরিশোধের দায়িত্ব আমার উপর। আর যে লোক সম্পদ রেখে যাবে তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য।