মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০১৪
মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) এর সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ, ঐ সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, পৃথিবীর উপর এমন কোন মুমিন নাই, যার সবচেয়ে নিকটতম লোক আমি নই। সূতরাং যে লোক ঋণ অথবা নিঃস্ব নিঃসম্বল সন্তান রেখে যাবে, আমি হবো তার অভিভাবক। আর তোমাদের কেউ যদি সম্পদ রেখে যায় তবে সে মাল পাবে তার ঘনিষ্ঠ আত্নীয়; সে যেই হোক না কেন।