মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০১৮
আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কা’নাব (রহঃ) ... উমার ইবন্ খাত্তাব (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেনঃ আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছি। কিন্তু সে ব্যক্তি ঘোড়াটির সঠিক রক্ষণাবেক্ষণ করতে অক্ষম থাকে। আমার ধারণা হলো সে তা সস্তায় বিক্তি করে দিবে। আমি এ ব্যাপারে রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ, তুমি উহা খরিদ করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার খায়।