Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০২০

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল দরিদ্র। তাই তিনি তা কিনে নেওয়ার ইচ্ছা করেন। তখন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে এ বিষয়টি তাকে বললেন। তিনি বললেনঃ, তুমি তা খরিদ করবে না, যদিও সে তোমাকে তা এক দিরহামের বিনিময়ে দেয়। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার খায়।

ছবি বানান