Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৩৭

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তাঁর মা বিনত রাওয়াহা (রাঃ) তার পিতার নিকট স্বীয় পুত্রের জন্য তার সস্পদ থেকে কিছু দান করার অনুরোধ করলেন। এক বছর যাবত তিনি বিষয়টি মুলতবী করে রাখেন। পরে ইচ্ছা হলো। বিনত রাওয়াহা (রাঃ) বললেনঃ, আমার পুত্রকে যা দান করবেন তার উপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাক্ষী না রাখা পর্যন্ত আমি খুশি হবো না। তখন আমার পিতা আমার হাত ধরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। সে সময় আমি বালক ছিলাম। তিনি বললেনঃ, ইয়া রাসুলাল্লাহ! এর মা বিনত রাওয়াহার অধিক হয়েছে যে, আমি তাঁর পুত্রকে যা দান করেছি আপনাকে তার সাক্ষী রাখি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাশীর! এ ছাড়া তোমার কি আর কোন পুত্র আছে বললেনঃ, তিনি বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ, তুমি কি তাদের সকলকে এরূপ দান করেছ? তিনি বললেন, না। তখন তিনি বললেনঃ, তাহলে আমাকে সাক্ষী রেখো না। কারণ, আমি যুলমের ব্যাপারে সাক্ষী হই না।

ছবি বানান