মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪০৫
তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! আবূ তালিব তো আপনার হিফাযত করতেন, আপনাকে সাহায্য করতেন এবং আপনার পক্ষ হয়ে (অন্যের প্রতি) রাগ করতেন। তার এই কর্ম তার কি কোন উপকারে এসেছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ হ্যাঁ। আমি তাকে জাহান্নামের গভীরে পেয়েছিলাম এবং সেখান থেকে (তার পায়ের) গ্রন্থি পর্যন্ত বের করে নিয়ে এসেছি। মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... আব্বাস ইবনু আবদুল মূত্তালিব (রাঃ) থেকে এবং আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) সুফিয়ান (রহঃ) থেকে ঐ সনদে পুর্ব বর্ণিত আবূ-আওয়ানার হাদীসের অনুরুপ বর্ননা করেছেন।