মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৫২
তিনি বলেন, মদিনার জনৈক মহিলা তার একটা বাগান তার এক পূত্রকে জীবৎকালের জন্য দান করেন। পরে পুত্র মারা যায় এবং তারপর মহিলাটিও মারা যায়। পুত্র নিজের সন্তান রেখে যায়। আর তার ছিল কয়েকজন ভাই, যারা দানকারীনীর পুত্র। তারপর দানকারীনীর পুত্ররা বললো, বাগানটি আমাদের কাছে ফিরে এসেছে। আর যাকে দান করা হয়েছিল তার পুত্ররা বললো বরং এ ছিল আমার পিতার, তার জীবদ্দশায় ও মৃত অবস্থায়। এরপর তারা উসমান (রাঃ) এর আযাদকৃত গোলাম (শাসনকর্তা) তারিক (রহঃ) এর নিকট বিচার চাইল। তিনি জাবির (রাঃ) কে ডেকে পাঠালেন। জাবির (রাঃ) সাক্ষ্য দেন, জীবৎকালীন দান তারই প্রাপ্য যাকে দান করা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন। তারিক তদনুযায়ী ফয়সালা দেন। তারপর তিনি (খলীফা) আবদুল মালিককে এ ঘটনা লিখে জানান এবং জাবিরের সাক্ষ্য দান সম্পর্কেও তাঁকে অবগত করেন। আবদুল মালিক বলেন, জাবির (রাঃ) সত্যই বলেছেনঃ। পরে তারিক (রহঃ) এ হুকুম জারি করেন। কাজেই বাগানটি আজ পর্যন্ত দানকৃত ব্যক্তির বংশধরদের অধিকারে রয়েছে।