মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৬১
হারুন ইবনু মারুফ (রহঃ) ... সালিম (রহঃ) এর সুত্রে তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শোনেছেন, কোন মুসলিম ব্যক্তির জন্য সঙ্গত নয় যে, তার কাছে এমন সস্পদ আছে যাতে সে ওসিয়াত করবে তিন রাত অভিবাহিত করবে। অথচ তার ওসিয়াত তার কাছে লিখিত থাকবে না। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথা শোনার পর এক রাতও আমার উপর অতিবাহিত যে, আমার ওসিয়াত আমার কাছে (লিখিত) ছিল না।