Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৬৯

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

মুহাম্মাদ ইবনু আবূ উমার মাক্কী (রহঃ) ... সা’দ (রাঃ) এর তিন পুত্র তাদের পিতার থেকে বর্ণনা করেন যে, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দের অসুখ দেখার জন্য তাঁর কাছে আসেন। সা’দ (রাঃ) কেঁদে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন কাদছ? তিনি বললেন, আমি ভয় পাচ্ছি, যে স্থান থেকে হিজরত করেছি, সেথায় না আমি মারা যাই; যেমনিভাবে সা’দ ইবনু খাওলা (রাঃ) মারা গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ, ইয়া আল্লাহ! সা’দকে শিফা দান করুন। সা’দ (রাঃ) বললেনঃ, ইয়া রাসুলাল্লাহ! আমার প্রচুর সম্পদ আছে। আর একমাত্র কন্যাই আমার ওয়ারিস। তবে কি আমার সমুদয় সম্পদ ওসিয়াত করতে পারি? তিনি বললেন, না। সা’দ (রাঃ) বললেন, তবে কি দুই-তৃতীয়াংশ তিনি বললেন, না। সা’দ (রাঃ) বললেন, তা হলে অর্ধেক? তিনি বললেন, না। সা’দ বললেন, তাহলে এক তৃতীয়াংশ তিনি বললেন, হ্যাঁ, এক তৃতীয়াংশ। আর এক তৃতীয়াংশও অনেক। তোমার সস্পদ থেকে তুমি যা সাদাকা কর তা তো সাদাকাই। এবং তোমার পরিবারের জন্য যা খরচ কর তাও সাদাকা আর তোমার মাল থেকে তোমার স্ত্রী যা খায় তাও সাদাকা। তোমার পরিবার-পরিজনকে যদি তুমি সম্পদশালী রেখে যাও, (অথবা বলেছেন স্বচ্ছন্দে রেখে যাও) তবে তা তাদের মানুষের নিকট হাতপাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। আর একথা বলতে তিনি তার হাত দ্বারা ইঙ্গিত করলেন।

ছবি বানান