Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৭৮

প্রায় ২ মিনিট · ২১০ শব্দ

তিনি বলেন, উমর (রাঃ) খায়বারে একখন্ড জমি লাভ করেন। তখন এ সম্পর্কে পরামর্শের জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন এবং বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমি খায়বারে এমন একখন্ড জমি লাভ করেছি যে, এর চেয়ে উৎকৃষ্টতর সস্পদ আমি কখনও লাভ করিনি। আপনি এ সম্পর্কে আমাকে কি নির্দেশ দেন। তিনি বললেন, তুমি যদি চাও, তবে তার মূল (মালিকানা) আবদ্ধ রেখে তার আয় সাদাকা করতে পার। রাবী বলেন, তারপর উমার (রাঃ) তা সাদাকা করে দেন এই শর্তে যে, এর মূলসত্বা বিক্রি করা যাবে না, খরিদ করা যাবে না, উত্তরাধিকার সুত্রে লাভ করা যাবে না এবং দান (হিবা)ও করা যাবে না। সুতরাং উমার (রাঃ) এর আয় দরিদ্র, আত্নীয়, দাস মুক্তি, জিহাদ, পথিক ও মেহমানের উদ্দেশ্যে সাদাকা করে দেন। অবশ্য যে ব্যক্তি এর তত্ত্বাবধায়ক হবে তার জন্য এর থেকে যুক্তি সঙ্গত পরিমান খাওয়া বা কোন বন্ধু-বান্ধবকে খাওয়ানো দোষনীয় হবে না, যদি সে এর থেকে সঞ্চয়কারী না হয়। রাবী বলেনঃ, আমি এ হাদীসটি মুহাম্মদ (রহঃ) এর কাছে বর্ণনা করতে গিয়ে যখন এ স্থানে পৌছি, غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ (যদি সে এর থেকে সঞ্চয়কারী না হয়,) তখন মুহাম্মদ (রহঃ) বললেন غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً (সম্পদ সঞ্চয়কারী হবে না।) ইবনু আওন (রহঃ) বলেনঃ এই কিতাব যিনি পড়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে, এ স্থলেغَيْرَ مُتَأَثِّلٍ مَالاً রয়েছে।

ছবি বানান