মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,০৮৫
তিনি বলেন, তারা আয়িশা (রাঃ) এর কাছে উল্লেখ করেন যে, আলী (রাঃ) তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসী ছিলেন। তিনি বললেন, কখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়াত করেছেন? আমি তো তাকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে) আমার বুকে ভর দিয়ে রেখেছিলাম, অথবা বলেছেন, আমার কোলে তখন তিনি একটি রেকাব চাইলেন, এরপর আমার কোলে ঢলে পড়েন। আমি বুঝতেও পারিনি যে, তিনি ইন্তেকাল করেছেন। তিনি কখন তাকে ওসিয়াত করলেন?