Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১০৮

প্রায় ১ মিনিট · ৭২ শব্দ

আবূ তাহির আহমাদ ইবনু আমর ইবনু সারহ ও হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... উমার ইবনু খাত্তাব (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ তা’আলা তোমাদের বাপ-দাদাদ নামে কসম করতে নিষেধ করেছেন। উমার (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমি যখন থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ থেকে নিষেধ করতে শুনেছি, আর তখন থেকে কখনও সে নামে কখনি কসম করিনি। নিজের পক্ষ থেকেও নয় (অপরের) উদ্বৃতি দিয়েও নয়।

ছবি বানান