মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪১১
তিনি বলেন, ইয়া রাসুলাল্লাহ! ইবনু জুদআন জাহেলী যুগে আত্নীয়-স্বজনদের হক আদায় করত এবং দরিদ্রদের আহার দিত। আখিরাতে এসব কর্ম তার উপকারে আসবে কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন উপকারে আসবে না। সে তো কোনদিন এ কথা বলেনি যে হে আমার রব! কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দিও।