মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১১১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক কাফেলায় উমার ইবনু খাত্তাব (রাঃ) কে পেলেন। উমার (রাঃ) তখন তার পিতার নামে শপথ করছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে বললেনঃ সাবধান! মহান আল্লাহ তোমাদের বাপ-দাদার নামে কসম করতে তোমাদের নিষেধ করেছেন। সুতরাং যে কেউ কসম খেতে চায়, সে যেন আল্লাহর নামে কসম খায় অথবা সে যেন চুপ থাকে।