Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১১৫

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

সুওয়ায়দ ইবনু সাঈদ, ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... যুহরী (রহঃ) সুত্রে উক্ত সনদে বর্ণনা করেন। আর মা’মার (রহঃ) এর হাদীস ইউনুস (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে মামার বলেছেন, 'সে যেন কোন কিছু সাদাকা করে দেয়'। আর আওযাঈর হাদীসে আছে, যে ’লাত’ ও ’মানাত’ এর শপথ করবে। আবূল হুসায়ন (ইমাম) মুসলিম (রহঃ) বলেন, এ কথাটি অর্থাৎ তার কথা ’তুমি এসো, তোমার সাথে আমি জুয়া খেলি, তবে সে যেন সাথে সাথে সাদাকা দেয়’ যুহরী ব্যতীত অন্য কেউই বর্ণনা করেনি। ইমাম মুসলিম (রহঃ) আরো বলেন, যুহরীর নিকট উত্তম সনদের প্রায় নব্বইটি হাদীস আছে, যা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যাতে আর কেউ শরীক নেই।

ছবি বানান