Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১১৭

প্রায় ২ মিনিট · ১৯৩ শব্দ

তিনি বলেন, একদা আমি আশ’আরী গোত্রের কয়েকজন লোককে নিয়ে সাওয়ারী চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসি। তখন তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি তোমাদের সাওয়ারী দিব না। আর আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের সাওয়ার করাতে পারি। আবূ মূসা আশআরী (রাঃ) বললেন, আমরা অপেক্ষা করলাম, যতক্ষন আল্লাহর ইচ্ছা ছিল। তারপর তার কাছে কিছু উট আসে। তিনি আমাদেরকে তিনটি সাদা কুঁজ বিশিষ্ট উট দেওয়ার হুকুম করেন। যখন আমরা (তা নিয়ে) চলে আসি। তখন আমরা বললাম, (রাবী বলেন, অথবা বলেছেন, আমাদের একে অপরকে বলল) (এতে) আল্লাহ তাআলা আমাদের বরকত দিবেন না। আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাওয়ারী চাইতে এসেছিলাম। তখন তিনি কসম করেছিলেন যে, আমাদের সাওয়ারী দিবেন না। এরপর সাওয়ারী আমাদের দিলেন। এরপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে (তাঁর কসমের কথা) অবগত করালেন। তিনি বললেনঃ আমি তোমাদের সাওয়ারী দেইনি; বরং আল্লাহ তোমাদের সাওয়ারী দিয়েছেন। আর আল্লাহর কসম! ইনশা আল্লাহ আমি যখনই কোন বিষয়ের উপর কসম করি এরপর যদি এর তুলনায় (বিপরীতটিকে) উত্তম মনে করি, তবে আমি আমার কসমের কাফফারা দিয়ে দিব এবং যা উত্তম তাই করবো।

ছবি বানান